সীমান্ত কণ্ঠ ডেস্ক
১১ জুলাই ২০২৫, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

সীমান্ত কণ্ঠ ডেষ্ক::  সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় আমীরে খেলাফত মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, মহসিচব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মুনতাসির আলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটের প্রার্থীদের মধ্যে রয়েছেন- সিলেট-১ হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ মুফতী আবুল হাসান, সিলেট-৬ মাওলানা সাদিকুর রহমান। সুনামগঞ্জে প্রার্থীদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জ-১ এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ হাফিজ মাওলানা আবদুল কাদির।

মৌলভীবাজারে প্রার্থীদের মধ্যে রয়েছেন- মৌলভীবাজার-১ মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ। হবিগঞ্জের প্রার্থীদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ-১ মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ ড. আহমদ আবদুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব ডা. এএ তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০