সীমান্ত কণ্ঠ ডেস্ক
১ অগাস্ট ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে দিনব্যাপী বিভিন্ন এলাকায় জাহাঙ্গীর আলম’র গণসংযোগ

সীমান্ত কণ্ঠ ডেস্ক:: ছাতক-দোয়ারাবাজার আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ছাতক জাবা মেডিকেল সেন্টার হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১ আগস্ট) তিনি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন। বিকেলে উপজেলার বাংলাবাজার এলাকায় গণসংযোগ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিশ্বাস করি না কোনো ঘাত-প্রতিঘাতে। জনগণের অধিকার আদায়ে সবসময় সংগ্রাম করেছি। এই ধারাবাহিকতা বজায় রেখেই এবার সংসদে গিয়ে ছাতক-দোয়ারাবাজারবাসীর জন্য গঠনমূলক ভূমিকা রাখতে চাই। মানুষ শুধু উন্নয়ন চায় না, তারা সম্মান নিয়েও বাঁচতে চায়। প্রতিটি মানুষকে সম্মান দেওয়া আমার অভ্যাস—আমি মানুষের কষ্ট বুঝি এবং পাশে থাকতে চাই।’
তিনি আরও বলেন, দিন বদলের আশায় মানুষ আজ ভোট দিতে চায়। আমি ছাতক-দোয়ারাবাজারকে একটি মডেল ও আধুনিক আসনে রূপান্তরিত করতে চাই। আমার গণসংযোগকালে সাধারণ মানুষের মুখে আমি শুনেছি, তারা এমন একজন সংসদ সদস্য চান, যিনি শুধু উন্নয়নের কথা বলবেন না, কাজের মাধ্যমে তা প্রমাণ করবেন, মানুষের কথা শুনবেন, মূল্য দেবেন।
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমি নির্বাচনে অংশ নিচ্ছি জনগণের প্রতিনিধি হয়ে। তাদের পাশে থেকে, কথা ও কাজে মিল রেখে সত্যিকারের সেবক হতে চাই।
গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মাওলানা মুহিবুর রহমান উসমান, সাংবাদিক সাকির আমিন, রোশন আলী, শাহজাহান মিয়া, ডা. ফজলু মিয়া, আবু তাহের, রফিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আবেদন

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পুনরায় চালু: আইনি বিজয়ের পর এখনই সময় রাষ্ট্রীয় সিদ্ধান্তের

লুটেরা ও স্বৈরাচার আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না— আব্দুস সালাম আল মাদানি

‘সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের বিজয় হবে ’ —ছাতকে জাহাঙ্গীর আলম

টেংরাটিলার অগ্নিদাহ থেকে আইনি বিজয়: জনপদের দীর্ঘশ্বাস ও আমাদের জ্বালানি সার্বভৌমত্ব

দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

বিদ্যুৎ সংযোগ ও লাইসেন্স জটিলতায় পানির হাহাকার: দোয়ারাবাজারে হুমকির মুখে বোরো আবাদ

দোয়ারাবাজারে হাওর রক্ষা বাঁধে ‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি: এলাকাবাসীর তীব্র ক্ষোভ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’— জেলা প্রশাসক

দোয়ারাবাজারে এনপিপির সংসদ প্রার্থী আজিজুল হকের প্রচারণা ও লিফলেট বিতরণ

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

১১

অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান জাহাঙ্গীর আলমের

১২

সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

‘ধানের শীষের বিজয় মানেই মুক্তিযুদ্ধের চেতনার বিজয়’—কলিম উদ্দিন আহমেদ মিলন

১৪

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

প্রতীক বরাদ্দের পর দোয়ারাবাজারে এনপিপি প্রার্থী আজিজুল হকের মতবিনিময় সভা

১৬

দোয়ারাবাজারে অবৈধ মাটি কাটার ট্রাক চাপায় শিশু নিহত

১৭

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

১৮

মনোনয়ন বৈধতা পেয়ে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সভা

১৯

বিদ্রোহী কাঁটা দূর, ঐক্যবদ্ধ বিএনপি: সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ভিন্ন সমীকরণ 

২০